হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কায় অবস্থিত ইরানের সাংস্কৃতিক দপ্তরে অনুষ্ঠিত ওই সাক্ষাতে মাওলভী ইব্রাহিম আবদুল্লাহ বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, সমসাময়িক বিশ্ব বাস্তবতায় মুসলমানদের অধিকার ও স্বার্থ রক্ষায় ইরান ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, “আজকের জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঐক্য অত্যন্ত জরুরি। এমন সময়ে ইরানের জনগণের পাশে দাঁড়ানো মুসলিম জাতিসমূহের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।”
ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার জনসংযোগ বিভাগের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ইরানে অস্থিরতা ও ফিতনা সৃষ্টির লক্ষ্যে ইসলামী বিপ্লবের শত্রুদের বিভিন্ন ষড়যন্ত্রের প্রেক্ষাপটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে শ্রীলঙ্কার সুফি সমিতির সভাপতি মাওলভী ইব্রাহিম আবদুল্লাহর পাশাপাশি সমিতির আরও কয়েকজন শীর্ষস্থানীয় সদস্য উপস্থিত ছিলেন।
সাক্ষাতে অংশগ্রহণকারীরা শ্রীলঙ্কায় নিযুক্ত ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা আলী কবিরাইয়ি-জাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইরানের জনগণ, ইসলামী বিপ্লব ও দেশটির সর্বোচ্চ নেতার প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র বা হস্তক্ষেপ মুসলিম বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ বিষয়ে দায়িত্বশীল ও ন্যায়সঙ্গত ভূমিকা পালন করা।
আপনার কমেন্ট